• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সরকারের উদ্যোগে দ্রুত বদলাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন

দেশ টিভি ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৬, ১৪:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গণমুখী ও সংস্কারধর্মী বিভিন্ন উদ্যোগে বাংলাদেশ দ্রুত বদলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৬ আগস্ট) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দপ্তরে দেওয়া সাক্ষাৎকারে সরকারের ছয় মাসের কার্যক্রম, সামাজিক ও অর্থনৈতিক অর্জন, বৈদেশিক সম্পর্ক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গণমুখী ও সংস্কারধর্মী নানা উদ্যোগে দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশ। দেড় দশকের ভাঙাচোরা রাষ্ট্রকাঠামো পুনর্গঠন, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পথ চলছে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার।’

সরকারের উল্লেখযোগ্য উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষকদের জন্য সুদে-আসলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এতে ১৩ লাখের বেশি কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।

নারীর ক্ষমতায়ন ও গৃহস্থালি অর্থনীতিতে গতি আনতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সরকারি ভাতা, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কথা জানান।

ফ্যামিলি কার্ডের বিষয়ে মাহদী আমিন বলেন, ‘এটি কেবল অর্থ সহায়তা নয়; বরং নারীদের স্বনির্ভর ও মর্যাদাবান করে তোলার একটি নীরব বিপ্লব।’ কার্ড বিতরণে কারিগরি অসংগতি ধরা পড়লে ডেটাবেজ হালনাগাদ ও ‘প্রক্সি মিন্স টেস্ট’ সংস্কারের কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের বাজার প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর রমজান ও দুটি ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করা সরকারের বড় সফলতা। দীর্ঘদিনের জ্বালানি সংকট ছয় মাসে পুরোপুরি সমাধান করা কঠিন হলেও বিকল্প উৎস থেকে সাশ্রয়ী মূল্যে গ্যাস ও জ্বালানি নিশ্চিত করতে বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে।

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে আশাবাদ জানিয়ে মাহদী আমিন বলেন, বন্ধ থাকা শ্রমবাজারটি চালুর বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ নাগাদ এর সমাধান হবে। বাজারটি চালু হলে পরবর্তী চার মাসে এক লাখের বেশি কর্মীর সেখানে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তিনি জানান, মালয়েশিয়ার পাশাপাশি জাপান, ওমান, জর্ডান, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি পাঠাতে কারিগরি ও ভাষা প্রশিক্ষণের পাশাপাশি জামানতহীন বিশেষ ঋণের ব্যবস্থা করা হয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, গত ছয় মাসে দেশে বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনকে সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলছে বলেও জানান তিনি।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘আমাদের বৈদেশিক নীতির মূল কথাই হলো ‘সবার আগে বাংলাদেশ’। ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমতা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায় সরকার।’

অর্থনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। ব্যবসা সহজীকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকর করা, বন্দরে ২৪ ঘণ্টা কার্গো সেবা চালু এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশ একটি সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।’

আরও পড়ুন

রূপালি মাছে স্বনির্ভরতার স্বপ্ন, দেশজুড়ে মৎস্য পক্ষের আয়োজন

চলমান সংকটগুলোর জন্য বর্তমান সরকার দায়ী নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

সুত্র-বাসস

এমএম/

  • সরকার
  • গণমুখী
  • সংস্কার
  • উপদেষ্টা মাহদী আমিন
এ সম্পর্কিত আরও খবর
সরকারের নানামুখী পদক্ষেপে গত বছরের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে
সরকারের নানামুখী পদক্ষেপে গত বছরের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে
চলমান সংকটগুলোর জন্য বর্তমান সরকার দায়ী নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব
চলমান সংকটগুলোর জন্য বর্তমান সরকার দায়ী নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব
স্বৈরাচারী সরকারের জ্বালানি অব্যবস্থাপনায় বর্তমানে গ্যাস সংকট: চিফ হুইপ
স্বৈরাচারী সরকারের জ্বালানি অব্যবস্থাপনায় বর্তমানে গ্যাস সংকট: চিফ হুইপ
দ্বিতীয় রাজস্ব সম্মেলনে কড়া বার্তা থাকছে সরকারের
দ্বিতীয় রাজস্ব সম্মেলনে কড়া বার্তা থাকছে সরকারের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।